শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      
জাতীয়
সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যু : গ্রেপ্তার ২
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের মধ্যে প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি রয়েছেন। তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (৩০ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে র‌্যাব-২।

এর আগে শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, চিকিৎসকের পরামর্শে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা ও তার স্বামী। শনিবার ভোরে তারা গাবতলী বাস টার্মিনালে পৌঁছান।

সেখান থেকে রিকশাযোগে হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা রনজিনার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:   ছিনতাই   শিক্ষিকার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close