শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
ড্রেন খুঁড়তেই মিলল ৩৪০ রাউন্ড গুলি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ড্রেন সংস্কারের জন্য মাটি খুঁড়তে গিয়ে একসঙ্গে ৩৪০ রাউন্ড গুলি পেয়েছেন শ্রমিকেরা। রোববার (৩০ আগস্ট) দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলসংলগ্ন একটি ড্রেন থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় এক মাস ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। রোববার দুপুর ১২টার দিকে শ্রমিকেরা ড্রেনের কাদা-পানি সরিয়ে মাটি খোঁড়ার সময় গুলিগুলো দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার করা ৩৪০ রাউন্ড গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।

পুলিশের ধারণা, গুলিগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের সময় অস্ত্রাগার থেকে খোয়া যাওয়া গুলির অংশ হতে পারে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

ওসি ইব্রাহীম আলী বলেন, “লুটের পর কেউ এসব গুলি ড্রেনের মধ্যে ফেলে রেখে যেতে পারে। তবে উদ্ধার হওয়া গুলিগুলো সত্যিই সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, গুলিগুলোর ধরন ও উৎস শনাক্ত করতে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। পাশাপাশি এগুলো কীভাবে ড্রেনের মধ্যে এল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   গুলি উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close