শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ভোরে মালঞ্চ এলাকায় রাজুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি চুরির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন—এমন সন্দেহে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে মারধর করা হলে গুরুতর আহত হন রাজু।

সকাল ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যান স্থানীয়রা। পরে হাসপাতালের আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজুকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, “প্রথমে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। স্থানীয়দের মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়ভাবে তাকে চোর হিসেবে সন্দেহ করা হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   চোর সন্দেহ   গণপিটুনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close