শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। প্রতি রোববার ও বুধবার এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ৩৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য মোট ১ লাখ ২২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফুয়াদ ইবনে রশিদ ও ক্যাপ্টেন ঈশ্বরী মন্ডল মৌ। তারা দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকারভোগী রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সেনা রিজিয়ন   বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close