শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুদ নিশ্চিত করা হচ্ছে : খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের খাদ্য চাহিদা পূরণে দেশের প্রতিটি জেলায় প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী গুদামে সংরক্ষিত ধান, চাল, গম ও আটার মজুদ এবং সেগুলোর সংরক্ষণ ও গুণগতমান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে তিনি গুদামের খাদ্য মজুদ ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আফরোজা খানম রিতা বলেন, “খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে কি না এবং সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার খাদ্য গুদাম পরিদর্শন করা হবে।”

তিনি বলেন, “দুর্যোগ কিংবা সংকট দেখা দিলে যাতে দ্রুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রতিটি জেলায় চাহিদা অনুযায়ী মজুদ গড়ে তোলা হচ্ছে।”

গুদামে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা খাদ্যের মান নিয়ে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন খাদ্যমন্ত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দুর্যোগ মোকাবিলা   খাদ্য মজুদ   খাদ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close