শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      
দেশজুড়ে
গোদাগাড়ীতে প্রায় ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ীতে ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

রোববার (৩০ আগস্ট) র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের বড়গাছীর নদীর চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইনগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি ওই এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close