শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
প্রিয় ক্যাম্পাস
রুয়েটের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে রাসিক প্রশাসককে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি দিয়েছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনে গিয়ে প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। এ সময় রাসিক প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জায়গার একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। এসব স্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিবেশের পাশাপাশি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, ওই স্থাপনার কাছেই রুয়েটের পুরকৌশল অনুষদের ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনটি শিগগিরই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে সীমানার আশপাশে থাকা অননুমোদিত স্থাপনা ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে।

স্মারকলিপিতে দুটি দাবি তুলে ধরেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে রুয়েটের জমিতে নির্মিত পাবলিক টয়লেটসহ সীমানাপ্রাচীরসংলগ্ন ফুটপাতে থাকা সব অননুমোদিত স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়া। পাশাপাশি তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে বিশ্ববিদ্যালয়ের জমি দখল বা ব্যবহারের যে সুযোগ তৈরি হয়েছে, তা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এর আগে শনিবার (২৯ আগস্ট) একই দাবিতে ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ মানববন্ধন করেন রুয়েটের প্রায় ৬০০ শিক্ষার্থী। মানববন্ধনের পরের দিনই রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি দেওয়ার সময় রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জমান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাতসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রুয়েট   রাসিক   স্মারকলিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close