শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
আত্রাইয়ে বেশি দামে সার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:০২ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৪:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

​জানা যায়, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় সাহেবগঞ্জ বাজারের কনক মনি বীজ ভাণ্ডারের মালিক মো. আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে জয়সাড়া বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা ও হাবিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

মো. মনিরুজ্জামান বলেন, ‘কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এ তদারকি অব্যাহত রয়েছে। নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে কিংবা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সার বিক্রি   ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close