শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
পত্নীতলায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন স্কুলব্যাগ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন স্কুলব্যাগ তুলে দিয়েছেন স্থানীয় সাংবাদিক আলমগীর কবির।

রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয় একটি প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে শিক্ষার্থীদের মাঝে এসব স্কুলব্যাগ বিতরণ করা হয়।

নতুন ব্যাগ পেয়ে শিশুদের মাঝে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। এ সময় সাংবাদিক আলমগীর কবির বলেন, “আজকের শিশুই আগামীর বাংলাদেশ। তাদের শিক্ষা, স্বপ্ন ও সুন্দর বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করলেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   সুবিধাবঞ্চিত শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close