রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
কাউখালীতে স্কুলের তালা ভেঙ্গে লাইট-ফ্যান চুরি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫৫ নম্বর আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ আগস্ট) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় ছুটির পর অফিস বন্ধ করে সবাই চলে যাই। রোববার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের কেচি গেটের তালা ভাঙা দেখতে পাই। অফিস কক্ষসহ বিদ্যালয়ের দ্বিতীয় তলার স্টোর রুমেরও তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। বিদ্যালয়ের পুরাতন দুইটি সিলিং ফ্যান, দুইটি ফুটবল, একটি স্কুলের ঘন্টা বাজানোর বেল, একটি টিউবওয়েল চুরি হয়েছে। এ ছাড়াও শ্রেণি কক্ষের বৈদ্যুতিক সুইস বোর্ড ভাঙ্গা অবস্থায় দেখা যায়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান জানান, উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৯ টি বিদ্যালয়ে নৈশপ্রহরী আছে। বাকি ১৮টি বিদ্যালয়ে কোন নৈশপ্রহরী নেই। এর মধ্যে উপজেলার আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘চুরির বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্কুল   চুরির ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close