রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
জাতীয়
খাদ্য গুদামে অনিয়ম-সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছেজানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ‘সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতাদের প্রাপ্ত অর্থের যে ব্যবধান তৈরি হচ্ছে, তার সুফল কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না।’

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছি। সরকারি খাদ্য কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত সেবা গ্রহীতারা পান, সেটি নিশ্চিত করা হবে।’ 

সরকারি নির্ধারিত রেটের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতারা টনপ্রতি ১০-১৫ হাজার টাকা পর্যন্ত কম পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের খাদ্য গুদামগুলোতে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কোনো ধরনের সিন্ডিকেট রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ জন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্য গুদাম পরিদর্শন করা হবে। পরিদর্শনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাটুরিয়া খাদ্য গুদামের অবকাঠামোগত সমস্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘গুদামটি মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে গুদামের সক্ষমতা ও অবকাঠামো ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজন অনুযায়ী সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমার চেষ্টা থাকবে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা। যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় যাতে খাদ্য নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সে জন্য পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে। গুদামে খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হবে।’

এর আগে খাদ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামের অবকাঠামো, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান, উপজেলা নির্বাহী অফিসার কাজী মুহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহরমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খাদ্য গুদাম   অনিয়ম   সিন্ডিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close