শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
পেয়ারা দেওয়ার প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বদিউল আলম প্রকাশ বৈদ্য (৬০) নামে ব্যক্তির বিরুদ্ধে।

রোবাবর (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর পিতা মহিম উদ্দিন জানান, দুপুরে তার শিশুসন্তান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বদিউল আলম নিজের বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে নিজের ফাঁকা ঘরের ভেতর নিয়ে তাকে নির্যাতন করে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি ও ঝুঁকি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিশু   ধর্ষণ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close