রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
প্রতিমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৫
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের গাড়িবহরের মোটরসাইকেল দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে মোটরসাইকেল বহর উপজেলার রনগোপালদী ইউনিয়নে অবস্থান করেন। প্রতিমন্ত্রী গলাচিপা থেকে রনগোপালদী পৌছালালে উপজেলার গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে আসার সময় দশমিনা ইউনিয়নের আরজবেগী ও কাপুরিয়া কাচারি মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ৫-৬ টি মটরসাইকেল রাস্তার পাশে উল্টে পরে যায়। এতে করে গণঅধিকার পরিষদের ৪-৫ জন দূর্ঘটনায় আহত হন। 

আহতদের দশমিনা হাসপাতালে নিয়ে আসলে বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়। চার জনকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়। 

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন জানান, গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রতিমন্ত্রী মো. নুরুল হককে গলাচিপা থেকে শুভেচ্ছা জানিয়ে আসার পথে গণঅধিকার পরিষদের পাঁচজন নেতাকর্মী মোটরসাইকেল উল্টে আহত হয়। একজনকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের দশমিনা হাসপাতালে চিকিৎসা চলছে। বর্তমানে আহত নেতাকর্মী সুস্থ আছে। আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল   দুর্ঘটনা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close