শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
আন্তর্জাতিক
স্কুল প্রাঙ্গণে ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার সাত বছরের জেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৮:১৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ১৭ বছরের কিশোর ছাত্রের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর দায়ে হিদার ম্যাশবার্ন-স্মিথ (৩৭) নামের শিক্ষিকাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

পোর্ট শার্লট হাই স্কুলের এই শিক্ষিকা স্কুল প্রাঙ্গণেই ওই ছাত্রের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১৫ বছরের জন্য ‘সেক্স অফেন্ডার প্রোভেশন’ বা নজরদারিতে রাখার আদেশ দিয়েছেন।

গেল এপ্রিলে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি আদালতে নিজের অপরাধ মেনে নেন হিদার ম্যাশবার্ন-স্মিথ । 
হিদার ম্যাশবার্ন-স্মিথ

হিদার ম্যাশবার্ন-স্মিথ




তদন্ত সূত্রে জানা যায়, এপ্রিল মাসেই তিনি স্কুলের ভেতরে ওই ছাত্রের সঙ্গে অন্তত দুইবার অনৈতিক কাজে লিপ্ত হন। 

ফ্লোরিডার আইন অনুযায়ী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মতির সর্বনিম্ন বয়স ১৮ বছর। কিন্তু ওই ছাত্রের বয়স ১৭ বছর হওয়ায় এবং একজন শিক্ষক হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করায় বিষয়টিকে অত্যন্ত মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়।

শার্লট কাউন্টির শেরিফ বিল প্রুমেল এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ‘শিক্ষক হিসেবে যাদের ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়ার কথা, তিনি নিজেই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে ফাঁদে ফেলেছেন। তার এই কাজ শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক।’

গ্রেপ্তারের পরেই স্কুল কর্তৃপক্ষ হিদার ম্যাশবার্ন-স্মিথকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পুলিশের কাছেও তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। 

আদালত জানিয়েছেন, বিচার প্রক্রিয়া চলাকালীন হাজতে কাটানো ১১৮ দিন তার মূল কারাদণ্ড থেকে বাদ দেওয়া হবে।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মার্কিন শিক্ষিকা   ১৭ বছরের ছাত্র   অনৈতিক সম্পর্ক   সাত বছরের কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close