রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      
দেশজুড়ে
প্রেমিকাকে পাহাড়ে ঘুরাতে নিয়ে পাঁচ বন্ধু মিলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও  চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সাকিব (২২) নামের যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম। 

সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) বিকালে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে জেলার চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে ওই কিশোরী  কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। পাহাড়ের ওই নির্জন স্থানে আগে থেকেই  উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু।

সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। রোববার বিষয়টি জানাজানি হলে  স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক পুলিশের জরুরি সহায়তা ৯৯৯ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার ও সাকিব আটক করে। 

রকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। ওই কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

কেকে/এআই
 


আরও সংবাদ   বিষয়:  প্রেমিকা   ধর্ষণ   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close