রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
কেশবপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান সংস্থার ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্য্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. বৃন্দা সাহা ও তার সহযোগী চিকিৎসক দল।

ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। প্রাথমিকভাবে চোখ পরীক্ষার পর অপারেশনের জন্য চোখে ছানি পড়া রোগীদের শনাক্ত করা হয় এবং অন্য রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আয়োজকদের তথ্যানুযায়ী, ক্যাম্পে মোট ২৪০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়। এর মধ্যে ১১১ জন চোখে ছানি পড়া রোগী ও ৪ জন অন্যান্য বিশেষ রোগী শনাক্ত করা হয়। বাছাইকৃত রোগীদের মধ্যে ৫৫ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য সমাধানের নিজস্ব পরিবহনে খুলনার শিরোমণি বাদামতলা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশিষ্ট বাছাইকৃত রোগীদের আগামী ৮ সেপ্টেম্বর চোখের অপারেশনের জন্য ওই হাসপাতালে নেওয়া হবে। অপারেশন শেষে তাদের পুনরায় গাড়িযোগে কেশবপুরে পৌঁছে দেওয়া হবে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মো. শাহিনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মো. শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মুনছুর আলী, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক বিল্লাল হোসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর চক্ষু ক্যাম্প   বিনামূল্যে চক্ষু চিকিৎসা   ছানি অপারেশন   সমাধান সংস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close