শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
খেলাধুলা
স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব হকি চ্যাম্পিয়ন জার্মানি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখল জার্মানি। রোববার (৩০ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে জার্মানি।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাসও গড়েছে ইউরোপের শক্তিশালী দলটি।

শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। স্পেন আক্রমণে এগিয়ে থাকলেও জার্মানির রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে গোল করেন মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত তার একমাত্র গোলটিই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে জার্মানির রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

এই জয়ে পুরুষ হকি বিশ্বকাপে জার্মানির শিরোপার সংখ্যা দাঁড়াল চারটিতে। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়ল জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।

অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপার স্বপ্ন পূরণ হলো না স্পেনের।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close