শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
খেলাধুলা
তিন সন্তানকে নিয়ে স্পেনে মেসি, চমক দিলেন ভক্তদের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:২৬ এএম আপডেট: ৩১.০৮.২০২৬ ১০:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পেনের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা বরাবরই আবেগের। বার্সেলোনায় কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি তাকে বারবার টেনে নেয় কাতালোনিয়ায়। সুযোগ পেলেই তাই ফিরে যান প্রিয় সেই শহরে। এবারও হঠাৎ স্পেন সফরে গিয়ে ভক্তদের জন্য রেখে গেলেন নতুন এক চমক।

রোববার (৩০ আগস্ট) তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে সঙ্গে নিয়ে স্পেনে দেখা গেছে আর্জেন্টাইন এই মহাতারকাকে। সন্তানদের সঙ্গে মেসির একটি ছবি প্রকাশ করেছে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলা। ছবিতে তিন সন্তানসহ মেসিকে ক্লাবটির সবুজ ও সাদা জার্সিতে দেখা যায়।

কর্নেলা ছবিটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করে লিখেছে, মেসি ও তার পরিবার নতুন মৌসুম শুরুর জন্য প্রস্তুত। ক্লাবটির পক্ষ থেকে আরও বলা হয়, কর্নেলার সবুজ জার্সির প্রতি মেসির মতো আরও মানুষের আগ্রহ বাড়ছে এবং নতুন চ্যালেঞ্জ শুরু করতে তারা উন্মুখ।

মেসির স্পেন সফর অবশ্য শুধু ঘুরতে যাওয়া নয়। গত এপ্রিলেই কর্নেলার মালিকানার সঙ্গে যুক্ত হন তিনি। স্পেনের ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করার অংশ হিসেবেই এই উদ্যোগকে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বরে অনেকটা গোপনে সংস্কারাধীন ন্যু ক্যাম্পে গিয়েছিলেন মেসি। এরপর থেকেই বার্সেলোনায় তার ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। তবে পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়ার পর মাঠের সম্পর্ক ছিন্ন হলেও ক্লাব ও শহরটির সঙ্গে মেসির আবেগের বন্ধন এখনো অটুট।

এদিকে ৩৯ বছর বয়সেও মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি। মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বিশাল জয়ে একাই চার গোল করেছেন তিনি। সঙ্গে ছিল একটি অ্যাসিস্টও। ফলে স্পেন সফরের মাঝেও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রেই রয়েছেন আর্জেন্টাইন তারকা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  লিওনেল মেসি   স্পেন   ক্লাব কর্নেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close