রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব চিঠি দিবস উদযাপনের উদ্যোগ
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হারিয়ে যাওয়া চিঠির দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) উদযাপিত হবে ‘বিশ্ব চিঠি দিবস-২০২৬’। আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে দিবসটি উদযাপিত হবে।

বিশ্ব চিঠি দিবস উদযাপনে হারিয়ে যাওয়া কাগজের চিঠির প্রচলনকে আবার ঐতিহ্যরূপে ফিরিয়ে আনতে প্রিয় মানুষের ঠিকানায় চিঠি লেখাকে ঘিরে সাজানো হবে গবিসাস আয়োজিত উৎসবটি। প্রিয় বন্ধু, শিক্ষক কিংবা প্রিয় মানুষের ঠিকানায় লেখা যাবে আবেগ-অনুভূতিময় কাগজে লেখা চিঠি।

গবিসাসের সভাপতি মোজাহিদুল নিরব বলেন, “চিঠি আমাদের আবেগ এবং অনুভূতির সাথে সম্পৃক্ত এক হারিয়ে যাওয়া সংস্কৃতি। স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগে মানুষের অনুভূতির সংলাপ হাতে লেখা চিঠিতে লাল বাক্সে জমা করার সময়কে পেছনে ফেলে বিশ্ব এগিয়েছে কল্পনাতীত। একসময়ের বার্তা পাঠানোর মাধ্যম চিঠি আর ডাকবাক্স এখন হারিয়ে যাওয়া অনুভূতি।” 

তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নানা আয়োজনে চর্চা করা হয় বিভিন্ন সংস্কৃতি। হারিয়ে যাওয়া চিঠি সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে আবার ফিরিয়ে দিতে বিশ্ব চিঠি দিবসে গবিসাস আয়োজন করছে প্রিয় মানুষের কাছে চিঠিতে জমে থাকা কথা কাগজে কলমে লিখে পাঠানোর সেই পুরনো ঐতিহ্য। উৎসবের আমেজে হারানো অনুভূতিকে খুঁজে পাওয়ার প্রয়াসে চিঠি উৎসব ঘিরে চিঠির ভাষায় চিঠির সংস্কৃতি ফিরবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   বিশ্ব চিঠি দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close