শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে চালক নিহত
নিজস্ব প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ উল্টে মো. দেরাজ মিঞা (৫৬) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জিপে থাকা তিন ঠিকাদার গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লিটক্রে সীমান্ত সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেরাজ মিঞা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের কবির আহমদের ছেলে।

আহতরা হলেন—কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেমংপাড়া ক্যাম্প থেকে জিপটি নিয়ে থানচি সদরের দিকে ফিরছিলেন তারা। পথে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক দেরাজ মিঞা মারা যান এবং জিপে থাকা তিনজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত চালক ও আহতদের উদ্ধার করেন। পরে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিপচালকের মরদেহ ও তিন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।”

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close