সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
২০০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে যুবক, ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম আপডেট: ৩১.০৮.২০২৬ ১১:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উঁচু নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে বসেন মো. সাগর (৩৩) নামে যুবক। প্রায় সাত ঘণ্টার শ্বাসরুদ্ধকর চেষ্টার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া সাগর ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কৃষকেরা মাঠে কাজ করার সময় দেখতে পান, সাগর বিদ্যুতের টাওয়ারের একেবারে চূড়ায় উঠে কখনো হাঁটছেন, আবার কখনো শুয়ে-বসে হাত নাড়ছেন। বিষয়টি দেখে তারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা শুরু করে। দীর্ঘ প্রায় সাত ঘণ্টা নানা কৌশলে চেষ্টা চালানোর পর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে তাকে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনা হয়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, টাওয়ারটিতে নতুন তার টানা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে এত উঁচুতে ওঠায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তাই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার কাছে হস্তান্তর করা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   বিদ্যুতের টাওয়ারে যুবক   উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close