শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
জাতীয়
বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনবে, দাবি মার্কিন বিশেষ দূতের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৫৬ এএম আপডেট: ৩১.০৮.২০২৬ ১১:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।

রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

সার্জিও গর বলেন, “চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে।” এতে দেশটির আগের উড়োজাহাজ ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি দাবি করেন।

তবে কতটি উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের বিমান থাকবে কিংবা চুক্তিটির মোট আর্থিক মূল্য কত—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সার্জিও গর। বাংলাদেশ সরকার বা বোয়িংয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত নতুন ক্রয়াদেশের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে বাণিজ্য আলোচনার সময় বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাড়িয়েছিল। ২০২৫ সালের জুলাইয়ে প্রাথমিক পরিকল্পনা ১৪টি থেকে বাড়িয়ে ২৫টি উড়োজাহাজ করার কথা জানানো হয়েছিল। এসব উড়োজাহাজ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনার অংশ ছিল।

নিজের পোস্টে সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রশংসাও করেন। তিনি দাবি করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিপুল কর্মসংস্থান ও বিনিয়োগ তৈরিতে কাজ করছেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র   বোয়িং উড়োজাহাজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close