শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
বিনোদন
স্ত্রীকে হারানোর শোকেই হৃদরোগে আক্রান্ত ড্রামার আদনান রুশদী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্ত্রীকে বাঁচাতে রক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়েও শেষ রক্ষা হলো না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্ত্রী শিরিন সুলতানাকে হারানোর পর এবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুশদীর স্ত্রী শিরিন সুলতানা। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। এর পরই রোববার (৩০ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই সংগীতশিল্পী। আদনান রুশদী ও শিরিন সুলতানা দম্পতির চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে যুক্ত রুশদী। বিভিন্ন সময়ে ভোকালিস্ট হিসেবেও গান করেছেন তিনি। দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটসহ আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গেও ড্রামস বাজিয়েছেন এই শিল্পী।

রুশদী ও তার পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ব্যান্ড চিরকুট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা জানায়, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন রুশদী।

স্ত্রীকে হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রুশদীর দ্রুত সুস্থতা কামনা করেছে চিরকুটের সদস্য ও ভক্তরা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি দিতে সবার কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।



কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  ড্রামার আদনান রুশদী   বাংলা ফাইভ ব্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close