সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
বিনোদন
পর্দার আড়াল থেকে প্রকাশ্যে পপি, জানালেন নতুন জীবনের ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা পপি। ঢালিউডের অনিন্দ্য সুন্দরী এই অভিনেত্রীর পুরো নাম সাদিকা পারভীন পপি। একসময়ের তুমুল জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে রয়েছেন পর্দার আড়ালে। তবে হঠাৎ করেই প্রকাশ্যে এসে নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন পপি।

পপির কথায়, জীবনের বাকি সময়টা তিনি শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।

নিজের জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

পপির এই বক্তব্যে অভিনয়ের অনিশ্চয়তার পাশাপাশি চলচ্চিত্রের ঝলমলে জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার ইচ্ছার কথাও উঠে এসেছে।

অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপির অবস্থান অবশ্য সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে।

২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজ দিয়েই ফিরতে চান। তবে ২০২৬ সালের সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিং থেকে বিরতিতে ছিলেন পপি। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জনপ্রিয় এই নায়িকা। তার এই অন্তর্ধান ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মিডিয়াপাড়ায় চাউর হয়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি।

এরপর জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  চিত্রনায়িকা পপি   ঢালিউড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close