রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
বগুড়ার হৃদয় হত্যা মামলায় দুজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় বাকিতে সিগারেট কেনাকে কেন্দ্র করে রাকিব হাসান হৃদয় (২০) হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রায় পাঁচ বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার (৩১ আগস্ট) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন আশিক, শাকিল ও মতিন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান জানান, ২০২১ সালের ২০ জুলাই রাতে বগুড়া শহরের কৈপাড়া এলাকায় রাকিব হাসান হৃদয়ের মুদির দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

স্থানীয় আশিক ও স্বাধীনসহ কয়েকজন সেখানে সিগারেট কিনতে গেলে বাকিতে সিগারেট দেওয়া নিয়ে তাদের সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সেখান থেকে চলে যান। পরে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ হৃদয়ের দোকানে হামলা চালানো হয়। এ সময় রাকিব হৃদয় ও তার বাবা মামুনুর রশিদ ছুরিকাহত হন।

গুরুতর আহত হৃদয়কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামুনুর রশিদ সারিয়াকান্দির কড়িতলা এসএইচ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনায় হৃদয়ের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর সাক্ষ্য গ্রহণ, আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কসহ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   হৃদয় হত্যা মামলা   ফাঁসি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close