রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
আদিতমারীতে নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ জালের পাইকারি ব্যবসায়ী রমজান আলীকে (১৯) এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর বাজারে নিষিদ্ধ জালের আড়তে অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। 

সাজাপ্রাপ্ত রমজান আলী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের শামছুল হকের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, উপজেলার মহিষাশ্বহর বাজারে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট ও চায়না দুয়ারি জালের পাইকারি বিক্রি করছেন শামছুল হক ও তার ছেলে রমজান আলী। তারা নিভৃত পল্লি অঞ্চলের এই ছোট বাজার থেকে এসব নিষিদ্ধ জাল কয়েক বছর ধরে পুরো রংপুর বিভাগে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন। বিগত দিনে অনেকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের সতর্ক করে জরিমানা করা হয়েছে এবং এসব জাল বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ নিয়ে নিষিদ্ধ জালের আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। এ সময় ৫৯টি কারেন্ট জাল ও ১০৭টি চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অবৈধ জাল মজুত, সরবরাহ ও বিক্রির দায়ে রমজান আলীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, সাজাপ্রাপ্ত জাল ব্যবসায়ী রমজান আলীকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close