শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
স্বাস্থ্য
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবকাঠামো ও চিকিৎসা সুবিধা বাড়ানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম আপডেট: ৩১.০৮.২০২৬ ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।’

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে জনগণের স্বাস্থ্যসেবায় ফ্যাসিস্ট সরকার কোনো কার্যকর কাজ করেনি। বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে এবং জেলা হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে।’

এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়ানো এবং জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যসেবা   চিকিৎসা সুবিধা   স্বাস্থ্যমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close