শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
গুরুদাসপুরে ট্রাক-লাশবাহী অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৮
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাক (কাভার্ডভ্যান) ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশে তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৯ টার দিকে তালবাড়িয়া এলাকায় আরএফএল কোম্পানির ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষ হয়। অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পানিতে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্সে থাকা ৮ যাত্রী। ট্রাকের হেলপার ও ড্রাইভার পলাতক রয়েছে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাশবাহী গাড়ীটি গাজিপুর থেকে নাটোরের উদ্দেশ্যে আসছিলেন এবং আরএফএল কম্পানির কার্গো কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়ী দুইটি তালবাড়িয়া এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথবাহিনী তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হরা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   ট্রাক   লাশবাহী অ্যাম্বুলেন্স   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close