রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
নীলফামারীতে ‘নজরুল বিষয়ক’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম আপডেট: ৩১.০৮.২০২৬ ৫:১৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নজরুল বর্ষ উপলক্ষ্যে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ‘নজরুল বিষয়ক’ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১আগস্ট) সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। 

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও শিল্পকলা অ্যাকাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু। 

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার নুজাত তাবাসসুম রিমু। 

নুজাত তাবাসসুম রিমু বলেন, ‘আজ সারাদেশে একযোগে এ প্রতিযোগীতার উদ্বোধন হলো। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবর মাস পর্যন্ত চলবে সাংস্কৃতিক প্রতিযোগীতা। স্কুল, কলেজ, মাদরাসায় নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় শেষে উপজেলা এবং উপজেলা পর্যায়ে শেষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিভাগীয় এবং পরে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিষয়ক   সাংস্কৃতিক   প্রতিযোগিতা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close