নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের (২০২৫-২০২৬) এক হাজার ৮০০ শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১আগস্ট) দুপুরে কলেজ মাঠে রজনীগন্ধার স্টিক ও গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
কলেজ অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে সাবেক সাংসদ তুহিন পত্নী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুরের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচারদলের সহ-সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন, অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্য সচিব রাইসুল ইসলাম রানা, নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী।
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ নীলফামারী থেকেই দেশসেরা এমনকি বিশ্বসেরা হয়ে উঠা সম্ভব। আমাদের দেশের অনেকে বিশ্বের নামী দামী প্রতিষ্ঠানে চাকুরী করছে।’
কলেজে উন্নয়ন না হওয়া প্রসঙ্গে সাবেক সাংসদ তুহিন আক্ষেপ করে বলেন, ‘গেল ১৭ বছর কেন উন্নয়ন হলো না এ কলেজে। এমপি ছিল, মন্ত্রী ছিল এ আসনে। এমপি-মন্ত্রীর কাজই হলো উন্নয়ন করা কিন্তু কেন তারা করেননি।’
ছাত্রাবাস, অ্যাকাডেমিক ভবন, কয়েকটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করণে প্রয়োজনীয় উদ্যোগ এবং শিক্ষার্থীদের যাতায়াতে বাস সার্ভিস চালু করণের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম উপস্থিত ছিলেন।
এর আগে কলেজে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন এবং গাছের চারা রোপণ করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তুহিন।
কেকে/এআই