শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
অর্থনীতি
সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

আজ সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বর থেকেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামই বহাল থাকবে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেলের দাম   ডিজেলের দাম   অকটেনের দাম   পেট্রোলের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close