শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
খেলাধুলা
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও কোচ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও কোচ

জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর বসছে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে নারী ফুটবল শুরু ১৪ সেপ্টেম্বর। এই আসরকে সামনে রেখে নারী ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৩১ আগস্ট) এ স্কোয়াড ঘোষণা করা হয়।

‎ঘোষিত দলে আছেন এখনও জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড় একজন—অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকলে ম্যাচ খেলানো হয়নি তাকে।

‎এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। তার সঙ্গে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার—আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সর্বশেষ সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ এবার জায়গা পাননি।

‎‎এশিয়ান গেমসে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গেমস অভিযান।

‎টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। 

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও এশিয়ান গেমসের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার। পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তবতার কথাই সামনে এনেছেন তিনি, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

‎‎তবে চীনে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’

এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল :

গোলরক্ষক : রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।

‎ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।

‎মিডফিল্ডার : মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।

ফরোয়ার্ড : তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   বাংলাদেশ নারী ফুটবল   নারী ফুটবল দল   পিটার বাটলার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close