রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টের জরিমানা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

জানা যায়, কাবিলা বীজ ভাণ্ডারে কৃষি কাজে ব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পণ্যগুলো প্রসিকিউটরের অধীনে ন্যস্ত করা হয়েছে।

ফাবলিহা আনবার বলেন, ‘কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ, ভেজাল কিংবা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মোসা. আফরিনা আক্তার বলেন, ‘মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ বালাইনাশক কৃষিজমি, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কৃষকদের স্বার্থে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।’

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে মানসম্মত বীজ, সার ও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   মেয়াদোত্তীর্ণ   বালাইনাশক বিক্রি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close