রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      
দেশজুড়ে
তদবির বাণিজ্য ও দালালমুক্ত নবীনগর চাই : সাংসদ আব্দুল মান্নান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে অপরাধমুক্ত, সুশাসন ও ন্যায়ভিত্তিক নবীনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মান্নান।

সোমবার (৩১ আগস্ট) নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে জাতীয় নজরুল দিবস ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ সব কথা বলেন।

আব্দুল মান্নান বলেন, ‘নবীনগরের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি মেনে নেওয়া হবে না। অপরাধ দমনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

তিনি তদবির বাণিজ্য, দালালি ও অনৈতিক প্রভাবমুক্ত নবীনগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন কোনো কাজের জন্য হয়রানির শিকার না হন এবং ন্যায্য অধিকার পেতে কারও তদবিরের প্রয়োজন না হয়—এমন জনবান্ধব প্রশাসনিক পরিবেশ তৈরি করতে হবে। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।’

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার ওপরও আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, নজরুলের মানবিক ও সাম্যের দর্শন সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে বিভেদ, বৈষম্য ও অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নবীনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, সামাজিক সমস্যা, প্রশাসনিক কার্যক্রম এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তদবির বাণিজ্য   দালালমুক্ত   নবীনগর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close