বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
জাতীয়
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার : শামা ওবা‌য়েদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ইতালিতে বাঁধনের দায়ের করা মামলা পরিচালনায় মিলানের বাংলাদেশ কনস্যুলেট সার্বিক সহযোগিতা করেছে। পাশাপাশি, ইতালিতে অবস্থানকালীন তিনি কনস্যুলেট থেকে সব ধরনের সহায়তা পাবেন।

বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌ম এ সব কথা জানান।

শামা ওবা‌য়েদ ব‌লেন, ‘বাংলাদেশিরা যখন বিদেশে থাকেন, তখন তাদের ওই দেশের নিয়ম-কানুন, নীতি-রীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীরা যখন আমেরিকায় যান, লন্ডনে যান, তখন তাদের সেই দেশের নিয়ম-কানুনই মেনে চলতে হয়, খুবই সাধারণ বিষয়।’

​তি‌নি ব‌লেন, ‘ইতালির ভেনিসে যেটা ঘটেছে, সেটা অত্যন্ত জঘন্য একটি ঘটনা। এখানে আমি নির্দিষ্ট করে বলতে চাই যে, আমাদের মিলানের কনস্যুলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হি‌সে‌বে বাঁধনের স‌ঙ্গে দেখা করেছেন এবং যে মামলাটি ওখানে দায়ের হয়েছে, সেই মামলাটি পরিচালনা বা সহায়তার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আমাদের কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সকলে সব ধর‌নের সহযোগিতা করেছেন।’

প্রতিমন্ত্রী ব‌লেন, ​‘যতদিন ওখানে বাঁধন অবস্থান করবেন এ সহযোগিতা তারা করে যাবেন। আমরা অবশ্যই এ ঘটনার তীব্র ধিক্কার জানাই। এ ব্যাপারগুলো যখন বিভিন্ন দেশে ঘটে, তখন কিন্তু আমাদের বাংলাদেশকে ছোট করা হয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা যেকোনো ধরনের সহিংসতার ও অরাজকতার বিরুদ্ধে।’ 

তি‌নি আরও ব‌লেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু এ ঘটনা নয়, পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো ঘটনা ঘটুক না কেন; এমনকি বাংলাদেশেও যদি এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনা ঘটে আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তভাবে সামাল দেবেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাঁধন   সহায়তা   সরকার   শামা ওবা‌য়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close