বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি, মালামাল লুট
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পিস্তল ও ছুরির মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে একটি অটো চার্জিং পয়েন্ট থেকে চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় সেখানে কর্তব্যরত নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে তারা। পরে চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা।

এরপর চার্জিং পয়েন্টে রাখা চারটি অটোরিকশা ও ছয়টি অটোরিকশার ব্যাটারি লুট করে একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যায় তারা।

নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, ‘হঠাৎ একদল সশস্ত্র লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর আমার চোখের সামনে সব গাড়ি ও ব্যাটারি নিয়ে চলে যায়।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সকালে গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   ডাকাতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close