বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
বাসের সাইড বক্সে ১০৩ টিয়া, উন্মুক্ত আকাশে অবমুক্ত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকাগামী বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় বন্দী করে পাচার করা হচ্ছিল ১০৩টি প্যারাকিট টিয়া পাখি। খবর পেয়ে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ বাসটিতে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি পাচারকারী বাস থেকে নেমে পালিয়ে যান। পরে বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করা পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় পাখিগুলো উন্মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাখি পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঠনঠনিয়া এলাকায় অবস্থান নেয়।

পরে নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোতে মোট ১০৩টি প্যারাকিট টিয়া পাখি ছিল।

ডিবি পুলিশ পাখিগুলো উদ্ধার করে হেফাজতে নেয়। তবে তল্লাশির খবর পেয়ে পাখিগুলোর সঙ্গে থাকা পাচারকারী বাস থেকে নেমে পালিয়ে যান।

ইকবাল বাহার আরও জানান, উদ্ধার করা পাখিগুলো পরদিন বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় অবমুক্ত করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাচার   অবমুক্ত পাখি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close