বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
তাড়াশে বাবাকে মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে মাহাবুর রহমান পিন্টু (৩০) নামে মাদকাসক্ত ছেলের নির্যাতনের শিকার হয়ে তাকে পুলিশে সোপর্দ করেছেন বাবা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তার বাবা।

মাদকাসক্ত মাহাবুর রহমান পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

নুরুল ইসলাম জানান, ছেলে মাহাবুর রহমান পিন্টু (৩০) মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তাকে মারধরসহ নির্যাতন করে। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) তাড়াশ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পরে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলে পিন্টুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন করা হয়।

নুরুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিন ধরে পিন্টু হোসেন কাজকর্ম করে না। সে মাদকের জন্য তার কাছ থেকে টাকা নেয়। মাদকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গালিগালাজসহ বাড়িতে অশান্তি সৃষ্টি করে। টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকিও দেয়।

এদিকে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে পিন্টু টাকা চাইলে তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় পিন্টু লাঠি নিয়ে হামলার চেষ্টা করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ও কাপড়চোপড় পুড়িয়ে দেয়। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানান নুরুল ইসলাম।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, ‘অভিযুক্ত পিন্টু হোসেনকে আমরা থানা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। তার বাবা নিজে উপস্থিত থেকে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close