বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
মাঠে শিক্ষক-ছাত্রের লড়াই, জয় শিক্ষকদের
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রেণিকক্ষে যাদের হাতে থাকে কলম, সেই শিক্ষকরাই এবার নেমেছিলেন ফুটবল মাঠে। প্রতিপক্ষ নিজেদেরই প্রিয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শিক্ষক ও ছাত্রদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ।

শিক্ষক-ছাত্রের প্রাণবন্ত লড়াইয়ে উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। একের পর এক গোলে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। শেষ পর্যন্ত ৭-৫ গোলে ছাত্রদের পরাজিত করে জয় তুলে নেয় শিক্ষক একাদশ।

খেলায় শিক্ষক দলের অধিনায়কত্ব করেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অপরদিকে ছাত্রদের পক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে রোহান।

এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মহিবুল হাসান, সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান,সহকারী শিক্ষক নিজামুল হক,ক্রিয়া শিক্ষক জাহিদুল হক, নাসরিন আক্তারী,ফারজানা খাতুন,তরিকুল ইসলাম কবির আহমেদ জাহিদুল হাসান প্রমূখ।

খেলাটি শুধু জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার এক আনন্দঘন আয়োজন হয়ে ওঠে এই প্রীতি ফুটবল ম্যাচ।

শিক্ষক-ছাত্রের এমন ব্যতিক্রমী প্রীতি ম্যাচ উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ স্থানীয়রাও মাঠে উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। খেলাধুলার মাধ্যমে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

খেলাটি ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক-ছাত্রের এই প্রীতি ম্যাচ জয়-পরাজয়ের বাইরে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  প্রীতি ফুটবল ম্যাচ   শিক্ষক-ছাত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close