বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      
দেশজুড়ে
লালমোহনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কমিটির সহসভাপতি মো. জসিম জনি। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ, অভিভাবক এমিলি মারুফ প্রমুখ। 

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। 

এ ছাড়াও সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 

ফলাফলে প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লালমোহন   মা ও অভিভাবক   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close