বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      
দেশজুড়ে
রাজশাহীতে ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার চালুর উদ্যোগ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৬:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দীর্ঘদিনের নির্মাণজট কাটিয়ে রাজশাহী মহানগরীর তিনটি ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করে নাগরিকদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি সড়কের খানাখন্দ দ্রুত মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের এ সব নির্দেশ দেন তিনি। 

এ সময় নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা এবং সার্বিক নাগরিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ স্থবির হয়ে ছিল। দায়িত্ব নেওয়ার পর এগুলোর কাজ দ্রুতগতিতে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুততম সময়ে তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ করা হবে। নির্মাণকাজ শেষ হলে সেগুলো নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ কমাতে সিটি করপোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে শেষ করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশনের সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে। সবার সহযোগিতায় ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে কাজ করা হচ্ছে।’

পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নাগরিক ভোগান্তি   ফ্লাইওভার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close