বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
বর্ণিল আয়োজনে কক্সবাজারে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন প্রসারের লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচির মাধ্যমে দিবসটি উপযাপন করা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জামানো হয়েছে।

​জানা যায়, পর্যটন শিল্পের টেকসই বিকাশ, সৈকত ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজন ও দর্শনার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা। পরিচ্ছন্ন সৈকত ও নিরাপদ পর্যটনের বার্তা নিয়ে সৈকত এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া কক্সবাজারের টেকসই পর্যটন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত হবে বিশেষজ্ঞ ও অংশীজনদের বিশেষ আলোচনা সভা। দিন শেষে সন্ধ্যায় সৈকত সংলগ্ন স্থানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

জেলা প্রশাসনের পক্ষে পর্যটন সেল সকল নাগরিক ও পর্যটকদের সৈকতের পরিচ্ছন্নতা রক্ষা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং স্থানীয় সংস্কৃতি ও জীববৈচিত্র্যকে সম্মান জানানোর বিশেষ আহ্বান জানিয়েছে। 

দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এ সব আয়োজনে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বিশ্ব পর্যটন দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close