বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      
জাতীয়
আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবির
শাহ মোহাম্মদ রনি, ময়মনসিংহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের গত আগস্টে সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ বাংলাদেশি, ৬ ভারতীয় ও ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগস্ট মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার, ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট। একই সময় বিজিবির বিভিন্ন টিম ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ জব্দ করে।

জব্দ করা অন্যান্য চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ৯টি কষ্টি/বেলে পাথর, ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ২১ হাজার ৬৪৬ পিস শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রি-পিস, শার্ট পিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা, ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা-পাতা ও ৮ হাজার ৭১৫ কেজি সুপারি।

এছাড়া ৪১৮টি মোবাইল সেট, ৭ হাজার ৮৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ৩৪ হাজার ১১১ পিস মোবাইলের এক্সেসরিজ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১ হাজার ৭৫৮টি চশমা, ৩ লাখ ৭৮ হাজার ২৩২ প্যাকেট চকোলেট, ৭ হাজার ৬৩৭ প্যাকেট বিভিন্ন ধরনের বীজ, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭ হাজার ৯৭২ কেজি চিনি, ৩৪ হাজার ৫৭ কেজি সার, ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ৫৬০ প্যাকেট কীটনাশক, ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৩টি ট্রলি, ৬১টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল ও ভ্যান এবং ৯৭টি নৌকা জব্দ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   চোরাচালানি পণ্য   ইয়াবা জব্দ   চোরাচালানবিরোধী অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close