বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
খোলা কাগজের সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দৈনিক খোলা কাগজের সাংবাদিক ফাহাদ ইবনে হাশেমের (ফাহাদ চৌধুরী) বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজার হুক কেটে নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে চোর চক্র।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩ টা থেকে সাড়ে ৩টার মধ্যে আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়াস্থ আবুল হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক ফাহাদ চৌধুরী জানান, তার পিতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার সুবিধার্থে গত দুই সপ্তাহ ধরে পুরো পরিবার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় তার বোনের বাসায় অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির লোহার দরজার হুক কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে সাংবাদিকের বাবার চিকিৎসার জন্য জমানো নগদ ৫ লাখ টাকা, মায়ের প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বসতভিটাসহ বিভিন্ন জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

পরদিন দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বাড়ি এসে আলমারি ভাঙা ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক থানার একটি টিম পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খোলা কাগজ   সাংবাদিক   বাড়ি   দুর্ধর্ষ চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close