মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে প্রাইমারি ও হাইস্কুল শাখার উদ্যোগে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুটি পর্বের এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

সকাল ১১টায় আয়োজিত প্রাথমিক শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ। অন্যদিকে, দুপুরে হাইস্কুল শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। 

সমাবেশে ফলাফল প্রকাশের পর উপস্থিত অভিভাবক ও অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক পড়ালেখার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা এবং সাফল্য তুলে ধরে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন শিক্ষক ও অতিথিরা।

অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক বলেন, ‘ফলাফল শুধু একটি নম্বর বা গ্রেড নয়—এটি আমাদের সন্তানদের পরিশ্রম, স্বপ্ন ও এগিয়ে যাওয়ার একটি ধাপ। ফলাফল যেমনই হোক না কেন, তাদের পাশে থেকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর সাফল্যই আমাদের গর্ব।’

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিবান্ধব সেবার কথা উল্লেখ করে তিনি আরও জানান, অভিভাবকরা এখন ঘরে বসেই এক ক্লিকে ওয়েবসাইটের ([https://sis.myallsoft.com/](https://sis.myallsoft.com/)) মাধ্যমে কিংবা মোবাইল অ্যাপ ‘SIS Mobile Apps’-এর সাহায্যে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। 

এ ছাড়া ওয়েব ও অ্যাপের মাধ্যমে মাসিক বেতন পরিশোধ, ক্লাস-পরীক্ষার রুটিন, সিলেবাস, সাজেশনসহ নানাবিধ প্রাতিষ্ঠানিক সেবা সহজে গ্রহণ করা যাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল   অভিভাবক সমাবেশ   পরীক্ষার ফল প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close