বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’— প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ( ভিবিডি) কালাই উপজেলা শাখা। 

সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে কর্মসূচিতে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা ভূমি অফিসে এবং একটি মসজিদ ও মন্দিরে ডাস্টবিন স্থাপন করা হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও বৃক্ষরোপণ করা হয়। 

এ সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমেদ বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস আমাদের সবার মধ্যে গড়ে তুলতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। সচেতনতামূলক কার্যক্রমে তরুণদের এমন অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য সমাজের প্রতিটি মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। 

নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাস্টবিনের যথাযথ ব্যবহার এবং বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কালাই   পরিবেশ সুরক্ষায়   সচেতনতা   পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close