বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
উখিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় থানা পুলিশের হলদিয়া বিট পুলিশিংয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচিতে ছালে বুলবুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

র‌্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘মাদককে না বলুন’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত ব্যানার দেখা যায়। র‍্যালিটি পাতাবাড়ী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

​পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

​বক্তারা আরও বলেন, তরুণদের মাদকের থাবা থেকে রক্ষা করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে হবে। 

পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে উখিয়া থানার এসআই উনুমং মারমা, এসআই উত্তম কুমার সূত্রধর, এএসআই স্বদেশ বিশ্বাস, এএসআই মহিন উদ্দিন, এএসআই মেহেদী হাসান শুভ, হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য তুর্জয় চৌধুরী রিগান, ৫ নম্বর ওয়ার্ড সদস্য সরওয়ার কামাল বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   পুলিশ   মাদকবিরোধী   র‍্যালি   পথসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close