বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের নাম জড়ানোর প্রতিবাদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চড়িয়া সিআরবিসি বাজারে স্থানীয় জনতা কর্তৃক অবৈধ দখল উচ্ছেদকে কেন্দ্র করে হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, জামায়াত নেতা আলী হাসানসহ স্থানীয় ব্যক্তিদের নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে সলঙ্গা থানার চড়িয়া সিআরবিসি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা আলী হাসান লিখিত বক্তব্যে বলেন, সলঙ্গা থানার চড়িয়া সিআরবিসি বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় আব্দুল হাকিম একটি হোটেল পরিচালনা করে আসছিলেন। সড়ক ও জনপথ বিভাগ থেকে স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তিনি তা সরিয়ে নেননি। পরে স্থানীয় জনতা ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ ও বক্তব্য দেওয়া হয়েছে। 

তারা দাবি করেন, ওই অবৈধ দখল উচ্ছেদের ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নন। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমাদের সামাজিকভাবে সম্মানহানি হয়েছে।

সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, আনোয়ার হোসেন সুরত প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   অবৈধ দখল উচ্ছেদ   বিএনপি-জামায়াত   নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close