বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
ডেঙ্গু আক্রান্ত এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পৌর শহরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সৈয়দ শরাফাত হোসেন রাহাতের নির্দেশনায় যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

আয়োজকরা জানান, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর তার নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে এমপি মাজেদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   ডেঙ্গু আক্রান্ত   এমপি   সুস্থতা কামনায়   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close