বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম। নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আগস্ট মাসে সর্বাধিক পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভায় তাকে সম্মাননা দেওয়া হয়।

সভায় আগস্ট মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এতে ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলমকে ‘শ্রেষ্ঠ এএসআই’ ও ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ ক্যাটাগরিতে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ আলমের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস এবং সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় এএসআই শাহ্ আলম বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতি কর্মপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এ অর্জন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সকল সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফসল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘পুলিশের দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা যথাযথভাবে তামিলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।’

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে জেলার সেরা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এর মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত ও কর্মদক্ষতা বাড়াতে অনুপ্রেরণা দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলমের এ অর্জনে থানার সহকর্মীসহ স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও পেশাদারিত্বের এমন স্বীকৃতি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে তাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী   অফিসার   এএসআই শাহ্ আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close